Terms & Conditions
সেবা প্রদানের নিয়ম ও শর্তাবলী
১. সার্বিক স্বীকৃতি
১.১ MiahHost (পরবর্তীতে "সেবাদাতা") কর্তৃক প্রদত্ত সকল ওয়েব হোস্টিং, ডোমেইন নিবন্ধন, এসএসএল সার্টিফিকেট ও সংশ্লিষ্ট সেবা গ্রহণের মাধ্যমে গ্রাহক এই নিয়ম ও শর্তাবলী সম্পূর্ণভাবে পড়েছেন এবং মেনে নিয়েছেন বলে গণ্য হবে।
২. অ্যাকাউন্ট সাসপেনশন ও টার্মিনেশন
২.১ সাসপেনশন: বিল পরিশোধের নির্ধারিত তারিখের পর ৫ থেকে ৭ দিনের মধ্যে পেমেন্ট না করা হলে আপনার অ্যাকাউন্ট বা সার্ভিসটি স্বয়ংক্রিয়ভাবে সাসপেন্ড (স্থগিত) হয়ে যাবে। বিশেষ অনুরোধ সাপেক্ষে এটি সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত বিবেচনা করা হতে পারে।
২.২ টার্মিনেশন (স্থায়ী বাতিল): যদি সাসপেনশন হওয়ার পরও পেমেন্ট পরিশোধ না করা হয়, তবে ইনভয়েস জেনারেট হওয়ার ৩৫ দিন পর আপনার অ্যাকাউন্ট এবং সমস্ত ডেটা স্বয়ংক্রিয়ভাবে সার্ভার থেকে টার্মিনেট বা পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে।
২.৩ টার্মিনেট হওয়ার পর কোনোভাবেই ডেটা রিকভার বা পুনরুদ্ধার করা সম্ভব হবে না এবং এর জন্য MiahHost দায়ী থাকবে না।
৩. ডেটা ব্যাকআপ পলিসি
৩.১ আমরা গ্রাহকের সুবিধার্থে প্রতিদিন অথবা একদিন পর পর (Alternate Days) অটোমেটিক রিমোট ব্যাকআপ গ্রহণ করে থাকি।
৩.২ তবে যান্ত্রিক ত্রুটির কারণে ডেটা লস এড়াতে গ্রাহককে নিজ দায়িত্বে তাদের সি-প্যানেল বা হোস্টিং থেকে নিয়মিত ব্যাকআপ ডাউনলোড করে রাখার পরামর্শ দেওয়া হলো।
৪. ব্যান্ডউইথ ব্যবহার
৪.১ আপনার ক্রয়কৃত প্যাকেজের সাথে নির্ধারিত ব্যান্ডউইথ লিমিট প্রযোজ্য হবে।
৪.২ আনলিমিটেড ব্যান্ডউইথ প্যাকেজের ক্ষেত্রে ফেয়ার ইউসেজ পলিসি (Fair Usage Policy) প্রযোজ্য হবে, যাতে একজন ব্যবহারকারীর অতিরিক্ত ব্যবহারের কারণে অন্য গ্রাহকদের সার্ভার পারফরম্যান্সে ব্যাঘাত না ঘটে।
৫. শিডিউল মেইনটেনেন্স ও ডাউনটাইম
৫.১ সার্ভারের পারফরম্যান্স বৃদ্ধি বা নিরাপত্তা আপডেটের জন্য আমরা শিডিউল মেইনটেনেন্স বা রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করতে পারি।
৫.২ এই ধরনের কাজের জন্য সাময়িক ডাউনটাইম হতে পারে, যা সাধারণত অফ-পিক আওয়ারে করা হয় এবং সম্ভব হলে পূর্ব নোটিশ প্রদান করা হবে।
৬. পেমেন্ট ও রিফান্ড পলিসি
৬.১ শেয়ার্ড হোস্টিং প্যাকেজের ক্ষেত্রে ৭ দিনের মানিব্যাক গ্যারান্টি প্রযোজ্য। তবে বিশেষ শর্তসাপেক্ষে এটি ৩০ দিন পর্যন্ত বর্ধিত হতে পারে।
৬.২ আমরা বিকাশ, নগদ, রকেট, ব্যাংক ট্রান্সফার, বাইনান্স পে এবং ইন্টারন্যাশনাল কার্ড গ্রহণ করি।
We Accept:
৭. আইন ও পরিবর্তন
৭.১ সেবাদাতা যেকোনো সময় নীতিমালা পরিবর্তনের অধিকার রাখে। পরিবর্তিত নিয়ম ওয়েবসাইটে প্রকাশের ৭ দিন পর থেকে কার্যকর হবে।
যোগাযোগ
যেকোনো জিজ্ঞাসায় আমাদের সাথে যোগাযোগ করুন:
ইমেইল: [email protected]
ফেসবুক পেজ: facebook.com/MiahHost
ওয়েবসাইট: www.miahhost.com
1. General Acceptance
1.1 By using services provided by MiahHost, the Client is deemed to have read, understood, and agreed to these Terms and Conditions in full.
2. Account Suspension & Termination
2.1 Suspension: If payment is not received within 5 to 7 days of the invoice due date, your account/service will be automatically suspended. Upon special request, this may be extended up to 15 days.
2.2 Termination: If the invoice remains unpaid for 35 days, the account and all associated data will be automatically Terminated (Permanently Deleted) from our servers.
2.3 Once terminated, data cannot be recovered or restored under any circumstances, and MiahHost will not be held liable.
3. Data Backup Policy
3.1 We perform automatic remote backups daily or on alternate days for disaster recovery purposes.
3.2 However, clients are strictly advised to maintain their own backups to prevent data loss due to unforeseen hardware failures.
4. Bandwidth Usage
4.1 Bandwidth usage is limited according to the purchased package specifications.
4.2 For "Unlimited" bandwidth packages, a Fair Usage Policy applies to ensure server stability for all users.
5. Schedule Maintenance & Downtime
5.1 We may perform scheduled maintenance to upgrade server performance or security.
5.2 Temporary downtime may occur during these periods. We aim to conduct maintenance during off-peak hours and will provide prior notice whenever possible.
6. Payment & Refund Policy
6.1 Shared hosting packages come with a 7-day money-back guarantee. This may be extended up to 30 days under special conditions.
6.2 We accept bKash, Nagad, Rocket, Bank Transfer, Binance Pay, and International Cards.
We Accept:
7. Legal & Changes
7.1 Policy changes become effective 7 days after posting.
Contact Us
For inquiries:
Email: [email protected]
Facebook Page: facebook.com/MiahHost
Website: www.miahhost.com
